প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের রিকভারি এজেন্টের সাথে চুক্তি স্বাক্ষর
নন্-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি কোম্পানির শ্রেণীকৃত ঋণ ও দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণ/লীজের অর্থ আদায়ের লক্ষ্যে স্বনামধন্য রিকভারি এজেন্সি স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস সার্ভিস লিমিটেড এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্স লিমিটেড-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মোস্তফা হোসেন এবং স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস সার্ভিস লিমিটেড-এর পক্ষে চেয়ারম্যান জনাব মোঃ রেফায়েতুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
সম্প্রতি প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্স লিমিটেড-এর প্রধান কার্যালয়, হ্যাপী রহমান প্লাজা (৬ষ্ঠ তলা), ২৫-২৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর ক্রসিং, ঢাকা-১০০০-এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185809