যেখানে গান গাইতে বেশি ভালোবাসেন মিতালী

যেখানে গান গাইতে বেশি ভালোবাসেন মিতালী

অভি মঈনুদ্দীন ঃ মিতালী, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। যদিও তার বসবাস মূলত সিলেটে। কিন্তু একজন পেশাদার শিল্পী হিসেবে তার গান গাইতে হয় সারা দেশজুড়ে। কিছুদিন আগেও যেমন তিনি চট্টগ্রামে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। একজন শিল্পীকে শুধু শিল্পী হলেই হয়না। তাকে ভালো একজন মানুষও হতে হয়। পুরো সিলেটজুড়ে একজন ভালো শিল্পী হিসেবে মিতালীর যেমন সুনাম রয়েছে ঠিক তেমনি একজন ভালো, বিনয়ী, সদালাপী এবং হাস্যোজ্জ্বল মানুষ হিসেবেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে। সিলেট তথা সিলেটের আশেপাশে একচেটিয়া স্টেজ শোতে ব্যস্ত মিতালী। এমনও সময় গেছে তার নিজে একটু বিশ্রাম করারও ঠিকঠাক সুযোগ পাননি মিতালী। শো’র প্রয়োজনে যখন যেখান থেকে ডাক এসেছে মিতালী অনায়াসে তার টিম নিয়ে শো’র স্থলে উপস্থিত। মিতালী সিলেটের গর্ব। তবে সারাদেশ জুড়ে গান গাইলেও তার সবচেয়ে বেশি ভালোলাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভী বাজার’সহ তথা সিলেটের আশেপাশের এলাকাগুলোতে। বিশেষত সিলেটি ভাষার গান গাইতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। দিব্যানী দাস মিতালী বলেন,‘ বাংলাদেশের সিনেমার গান, আধুনিক গান এবং সিলেটের আঞ্চলিক গান’সহ হিন্দী গানও আমি গাইতে পারি। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালোলাগে নিজ এলাকার গান গাইতে। তাতে আয়োজকরাও গানে গানে মেতে উঠেন। তবে কিছু কিছু এলাকায় সিনেমার গানের যেমন বিশেষ অনুরোধ থাকে ঠিক তেমনি হিন্দী গানেরও অনুরোধ থাকে। ক্ষেত্র বিশেষ আসলে অনুরোধে ভিন্নতা আসে।’

মিতালীর ভালোলাগে কক্সবাজার। তাই কিছুদিন আগে তিনি তার মাকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে এসেছেন। মিতালীর ভালোলাগে সুনামগঞ্জের মধ্যনগর বাজার ও তার আশেপাশের এলাকা। এটা তার মা ছায়ার বাড়ি। ইচ্ছে আছে সেখানে ঘুরে বেড়ানোর। তার রূপক মামা, নেপুল মামা তাকে কথা দিয়েছেন চলতি বছরের শেষপ্রান্তে কিংবা আগামী বছরের শুরতে তাকে নিয়ে মধ্যনগর যাবেন। তখন গানেরও আয়োজন করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185796