বগুড়ার শিবগঞ্জের অবৈধ বালু উত্তোলনের পয়েন্ট গুড়িয়ে দিলো প্রশাসন
শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের আলাদিপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম গুড়িয়ে দিয়েছে । বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথক ৫ টি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করে দেন।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থের ক্ষতি করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185793