১২ অক্টোবর গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে শেষ করবো নিজেকে : বিসিএস গ্যাজেট বঞ্চিত ঢাবি শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি : ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট ও সরকারি চাকরির যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার হুমকি দিয়েছেন। নিজের পোস্টে তিনি ভেরিফিকেশন প্রক্রিয়াকে ‘হয়রানি’ এবং গেজেট প্রকাশের ব্যবস্থাকে ‘দাসত্ব’ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া ওই পোস্টে তিনি তিউনিসিয়ার যুবক মোহাম্মদ বোয়াজিজির আত্মাহুতির ঘটনা উল্লেখ করেন। ২০১০ সালের ডিসেম্বরে বোয়াজিজির আত্মাহুতির পর তিউনিসিয়াসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়ার বিষয়টিকে তিনি নিজের বক্তব্যের সঙ্গে তুলনা করেন।
পোস্টে তিনি লেখেন, ৪৯তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ায় ভেরিফিকেশন ও গেজেট-সংক্রান্ত হয়রানি থেকে দেশের মেধাবী তরুণদের মুক্তির প্রত্যাশা থেকেই তিনি এমন ঘোষণা দিয়েছেন। নিজের জীবন দিয়ে কোনো পরিবর্তন আদৌ আসবে কি না, সে বিষয়েও তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।
তিনি আরও জানান, গেজেট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি দেওয়ার উদ্দেশ্যে ভাইভা পরীক্ষার দিন একটি ছবি তুলেছিলেন।
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আত্মহত্যার ঘোষণা বা হুমকিকে ব্যক্তিগত প্রতিবাদের পরিবর্তে গুরুতর নিরাপত্তাজনিত বিষয় হিসেবে দেখা এবং সংশ্লিষ্ট ব্যক্তির দ্রুত সহায়তা নিশ্চিত করার দাবি উঠেছে।
পোস্টে তিনি বলেন সময়টা ২০১০ সালের ডিসেম্বর, তিউনিসিয়ার যুবক মোহাম্মদ বোয়াজিজি (Mohamed Bouazizi) রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে শেষ পর্যন্ত শরীরে আগুন জ্বালিয়ে আত্মহুতি দিলেন। তার জীবনের বিনিময়ে পুরো আরব বিশ্বে বেশ পরিবর্তন এসেছিল। আজ থেকে সে আমার আইডল।
৪৯ তম বিসিএস-এর জয়েনিং (১২ অক্টোবর) দিন সন্ধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমিও শরীরে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেওয়ার ঘোষণা দিলাম।
আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না কিন্তু ভেরিফিকেশান নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক সেই কামনা রইল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185698