নওগাঁর পাহাড়পুর আদিবাসী বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বিষধর সাপ

নওগাঁর পাহাড়পুর আদিবাসী বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বিষধর সাপ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী পাহাড়পুর আদিবসী উচ্চ বিদ্যালয়ে ২টি শ্রেণিকক্ষে মাথার উপরে বিষধর সাপ বের হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দশম শ্রেণির পাঠদান চলাকালে ঘরের ছাউনিতে বিষধর সাপ দেখতে পায় শিক্ষার্থীরা।

এসময় সকলে চিৎকার করে ছুটে বের হয় ক্লাস থেকে। টিন সেড ছাউনির আরো একটি শ্রেণি কক্ষে মাথার উপরে সাপ দেখতে পায় শিক্ষার্থীরা। সাপ আতঙ্কে কোন শিক্ষার্থী ক্লসে ফিরে আসে নি।

তথ্য সংগ্রহকালে দশম শ্রেণীর শিক্ষার্থী জীত সরকার, নবম শ্রেণির রতন, আলমুবাদসহ অর্ধ শতাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, শ্রেণি কক্ষগুলো অনেক পুরানো এবং পরিত্যক্ত। এর আগেও মাথার উপরে সাপ বের হয়েছে। আজ দু’টি ক্লাসে সাপ বের হয়েছে। আমরা এই শ্রেণি কক্ষে ক্লাস করতে নিরাপত্তা পাচ্ছি না।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান, বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। যার ফলে পরিত্যক্ত ৩টি কক্ষে ক্লাস করানো হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে দু’তলা নির্মাণ বা বরাদ্ধ পেলে সংকট সমাধান হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম জানান, আমি বিষয়টা জানিনা। এতো বিপদজনক বিষয়টি খতিয়ে দেখব কি করা যায়। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি জানান, বিষয়টি আমি জানি। বিদ্যালয়টিতে নতুন ভবন দরকার। প্রয়োজনে এমপি স্যারের সুপারিশ নিয়ে নতুন ভবনের আবেদন করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185694