নওগাঁয় পশু খাদ্যের দোকানে অভিযান

নওগাঁয় পশু খাদ্যের দোকানে অভিযান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পশু খাদ্যের দোকানের লাইসেন্স’র মেয়াদ না থাকায় ও নবায়ন না করার অপরাধে ৭টি পশু খাদ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫টি দোকান মালিকের জরিমানা ও ২টি দোকান মালিককে কঠোর সতর্কতা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার দুপুরে শহরের ধর্মতলা রোড ও আটাপট্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: নূরে আলম সিদ্দিক।

সহকারী কমিশনার (ভূমি) মো: নূরে আলম সিদ্দিক জানান, অভিযানে শ্রী রতন লাল চৌধুরীকে ১৫শ’ টাকা, সরদার টেডার্সকে ২হাজার টাকা, আলহাজ ফিড এন্ড চিকেন সেন্টারকে ৪হাজার টাকা, মেসার্স জে এস এন্টারপ্রাইজকে ১৫শ’ টাকা এবং ময়েজ পোল্ট্রি ফিডকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া জনি সাহা ও দ্বিপ খাদ্য ভান্ডারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানের সময় সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: আমিনুল ইসলামসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185674