বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের চারমাথা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় শাকিল মন্ডল (২৫) নামে এক যুবক নিহত ও আরো একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দ্রুত গতিতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন চালক শাকিল (২৫) ও শহিদ মিয়া (২৮)। এতে দুজনই গুরুতর আহত হন। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে শাকিল মারা যান।
তবে আহত শহিদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাকিল বগুড়া সদরের শাখারিয়ার গোপালবাড়ি মন্ডলপাড়ার বাসিন্দা। হাইওয়ে কুন্দারহাট থানার ইনচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185672