বগুড়ায় সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

বগুড়ায় সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

বগুড়ায় তৃতীয় থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়াতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, লেখাপড়া কোন জুয়া নয় যে লটারি করবে। মেধার যাচাইয়ে ভর্তি পরিক্ষা হওয়া উচিত। তাহলে ভালো শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে পরিবেশও ভালো হবে।

মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা যাচাই করে ভালো বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত। কিন্তু লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হলে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের কাক্সিক্ষত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে, যা কোমলমতি শিক্ষার্থীদের মনোবল ভেঙে যেতে পারে।

মানববন্ধনে বক্তব্য রাখেন-অভিভাবক শাহানুর আলম রনি, জান্নাতুল ফেরদৌস, আনোয়ার হোসন নয়ন, জান্নাতুল ফেরদৌস, রিমা খাতুন, শিক্ষার্থী তানহা, ফাবিহা,সাবিহা প্রমুখ।

এসময় তারা দ্রুত বর্তমান ভর্তি নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে তৃতীয় ও নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের জোরালো দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণাও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185630