ওয়ান ব্যাংক মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য  অনুমোদন পেয়েছে 

ওয়ান ব্যাংক মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য  অনুমোদন পেয়েছে 

ওয়ান ব্যাংক পিএলসি সাত বছর মেয়াদি ৪০০ কোটি টাকা মূল্যের সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে।

আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল এবং ফ্লোটিং-রেট বন্ডটি সকল নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন লাভ করেছে । এই বন্ড ইস্যু থেকে প্রাপ্ত অর্থ ব্যাংকের মূলধন ভিত্তি সুদৃঢ় করবে এবং এর ধারাবাহিক ব্যবসায়িক প্রবৃদ্ধি ও কৌশলগত অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করবে।

ওয়ান ব্যাংক আগামীতে আরও দক্ষ, স্থিতিশীল ও ভবিষ্যৎ-উপযোগী একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে অবিচল। এ লক্ষ্যে ব্যাংকটি ডিজিটাল রূপান্তর, আর্থিক অন্তর্ভুক্তি এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে। ওয়ান ব্যাংক গ্রাহকদের আর্থিক সেবা প্রদান ও ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি দেশের ব্যবসায়িক ও সামাজিক ক্ষেত্রে সহায়তা বৃদ্ধিতে সক্রিয়।

বন্ড ইস্যু প্রসঙ্গে ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহিত রহমান বলেন, “ওয়ান ব্যাংক-এর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ব্যাংকের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার কাজে অব্যাহত। আমাদের মূলধন ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কার্যকরভাবে সহায়তা প্রদান, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং ভবিষ্যতে অপরিসীম সম্ভাবনার সুযোগ তৈরি করতে সক্ষম হব। আমরা আরও শক্তিশালী ও গ্রাহককেন্দ্রিক একটি ব্যাংক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদান করবে এবং বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে অর্থবহ অবদান রাখবে”।

এই বন্ডটি ওয়ান ব্যাংকের চলমান রূপান্তর প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা গ্রাহক ও অংশীজনদের জন্য টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টির প্রতি ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185621