টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদের সামনের পুকুরে ৪০ কেজি, টুঙ্গিপাড়া দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পুকুরে ২০ কেজি, টুঙ্গিপাড়া থানার পুকুরে ২৫ কেজি, টুঙ্গিপাড়া সরকারি কলেজের পুকুরে ১৫ কেজি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ ছাড়া টুঙ্গিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি আশ্রয় প্রকল্পের পুকুরে ১৫ কেজি, গুয়াধানা আদর্শ গ্রামের পুকুরে ১৫ কেজি, সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্প-২-এর পুকুরে ১৫ কেজি, গহরডাঙ্গা মাদ্রাসার মহিলা শাখার পুকুরে ২০ কেজি এবং কুশলি শামসুল উলুম মাদ্রাসা এতিমখানার পুকুরে ১৫ কেজি পোনা অবমুক্ত করা হয়।

পাশাপাশি পাটগাতি দক্ষিণপাড়া চেয়ারম্যান বাড়ির মসজিদের পুকুরে ১০ কেজি, গিমাডাঙ্গা নোয়ামিয়ার বাড়ির মসজিদের পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি উত্তরপাড়া বিলে ৩০ কেজি এবং ইন্দুরকাটা বিলে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়া, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, থানা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কার্যক্রমটি বাস্তবায়ন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185615