ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : বকেয়া পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুলে ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার দুই দেশের গণমাধ্যমের প্রতিবেদনে ইরানি ওই উড়োজাহাজ জব্দের তথ্য জানানো হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার তেহরানগামী বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটিতে যাত্রীদের নিয়ে উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আদালতের জারি করা বাজেয়াপ্তকরণ আদেশের ভিত্তিতে উড়োজাহাজটি আটকে দেন ইস্তাম্বুল বিমানবন্দরের কর্মকর্তারা।

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে দেশটির এয়ারলাইন্সগুলোর ওপর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে, এই জব্দের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185550