নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন

নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) আসন্ন মৌসুমের নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মোট ১০জন। 
 
এরই মধ্যে ক্রিকেটারদের ভিত্তিমূল্যের ক্যাটাগরি প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
 
সর্বোচ্চ ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে আছেন বাবর আজম, ফাফ ডু প্লেসিস, ডেভিড উইলি, ফখর জামান, উসমান তারিক, জনি বেয়ারস্টো, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, আলজারি জোসেফ, টম ব্যান্টন, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, নাসিম শাহ, শাহেবজাদা ফারহান, ফজলহক ফারুকি, দাসুন শানাকা ও ফিল সল্ট।
 
দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই ক্যাটাগরিতে আছেন জেইডেন সিলস, ইব্রাহিম জাদরান, শাদাব খান, তাবরাইজ শামসি, আভিশকা ফার্নান্দো, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, কুশল পেরেরা, ক্রিস গ্রিন, আন্দ্রে ফ্লেচার ও হুনাইন শাহ।
 
আর ১০ হাজার ডলারের ক্যাটাগরিতে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলী ও পেসার তানজিম হাসান সাকিব। এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে আছেন উইল স্মিড, লরকান টাকার, আসা ট্রাইব, শায়ান জাহাঙ্গীর, রিজা হেনড্রিকস, ইশ সোধি, জর্জ মানসি, ম্যাথু পটস ও বাস ডি লিড।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185535