বগুড়ার নন্দীগ্রামে কৃষকদলের বিক্ষোভ মিছিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: সারাদেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর কৃষকদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলনসহ উপজেলা ও পৌর কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185530