বর্জ্য হতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
স্টাফ রিপোর্টার: বর্জ্য হতে বায়ু দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বগুড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের আবহাওয়া অফিস সংলগ্ন খান্দার নামক স্থানে অবস্থিত মা বাবার দোয়া খাদ্য ঘর ও সুইট হাউস নামক দুইটি প্রতিষ্ঠানের ফেলা বর্জ্য বায়ু দূষণ করায় প্রতিষ্ঠান দু‘টির মালিককে মোট তিন হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
বগুড়া জেলা প্রশাসন এর সহকারি কমিশনার মো. ওবায়দুর রহমানের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহমুদুল এসময় উপস্থিত ছিলেন। বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185524