টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এলাকায় রফিকুল ইসলাম জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।    নিহত রফিকুল ইসলাম জয় টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর নোয়াগাঁও এলাকায় রেললাইনের ওপর দুর্বৃত্তরা জয়কে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বিষয়টি তদন্ত করছে পুলিশ। এছাড়া আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185494