সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়ন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, যানজট, যত্রতত্র গাড়ি পাকিং বন্ধ ও নতুন শিশুপার্ক স্থাপনে ব্যাপক কাজ শুরুর মাধ্যমে দৃশ্যমান হচ্ছে উপজেলার উন্নয়ন। সড়কের উন্নয়নের পাশাপাশি যানজট নিরসন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

জানা যায়, গত কয়েকমাসে উপজেলার গুরুত্বপূর্ণ ৫টি স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণ করা হয়। একইসাথে ওই সকল স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হয়েছে। এছাড়াও উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত ৩০ এপ্রিল সাবরিনা শারমিন উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করেন। গত কয়েকমাসে তার তত্ত্বাবধানে  শাহজাদপুরে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন জানান, শাহজাদপুরে যোগদানের পর থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসকের দিক নির্দেশনায় স্বচ্ছতার সাথে কাজ করছি। সেই সাথে সকল অনিয়ম দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185436