বগুড়ার গাবতলীতে মুদি দোকানের টিনের চাল কেটে মালামাল চুরি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে মুদি দোকানের ঘরের টিনের চাল কেটে টাকাসহ প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার বালিয়াদিঘী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাবতলীর বালিয়াদিঘী গ্রামের বালিয়াদিঘী চারমাথা মোড়ে রফিকুল ইসলামের একটি টিনের মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মতো রফিকুল সারাদিন বেচা-কেনার গত ২৭ সেপ্টেম্বর রাতে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) চোরেরা ওই দোকানের টিনের চাল কেটে ক্যাশবাক্সে থাকা ৬৫ হাজার টাকা, ৪০ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের সিগারেট, ৩৫ হাজার টাকার রিচার্জ কার্ড এবং হ্যান্ড সেটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের দোকানের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মুদি দোকানীর ছেলে রুহুল আমীন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। বাগবাড়ী ফাঁড়ীর এসআই তৌহিদ আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185419