বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের নবনির্মিত ফুট ওভার ব্রিজের উদ্বোধন
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নবনির্মিত ফুট ওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে সকালে সান্তাহার জংশন স্টেশনে চত্বরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সান্তাহার শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খাতুনের সভাপতিত্বে ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন-সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের সহসম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নুর এ নবী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, রেলওয়ে শ্রমিক দলের সান্তাহার শাখার সভাপতি আনারুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185418