বগুড়ায় ৪র্থ দিনেও জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের হট্টগোল

বগুড়ায় ৪র্থ দিনেও জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের হট্টগোল

কোর্ট রিপোর্টার : বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন ও নতুন যোগদানকৃত জেলা ও দায়রা জজে মো. মনিরুজ্জামানের বগুড়ায় পদায়ন বাতিলের দাবিতে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির সাধারণ সভায় আদালত বর্জনের সিদ্ধান্ত থাকায় গতকাল সোমবারও এজালাসে আইনজীবীদের মধ্যে ৪র্থ দিনের মত হট্টগোল হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ৪র্থ দিনেরমত নবযোগদানকৃত জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামান এজলাসে বসলে আদালত বর্জনকারী বার’র সদস্য আইনজীবীরা আদালত না করার জন্য নতুন যোগদানকৃত জেলা ও দায়রা জজকে অনুরোধ জানান।

এসময় আদালত বর্জনের সমর্থনে এজলাসে আসা আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হলে বিচারক এজলাস থেকে নেমে যান। এসময় বিপুল সংখ্যক পুলিশ ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185397