সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে হামজারা

স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধের খেলা শেষে এক গোল হজম করেছে বাংলাদেশ। 

ফিফা আসিয়ান কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে তিন গোলে হেরেছে থমাস ডুলির শিষ্যরা। তাই আজ জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছেন জামাল ভূঁইয়ারা। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশে বেশ চারটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ। একাদশে ঢুকেছেন-জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। আর বাদ পড়েছেন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

নতুন একাদশ নিয়ে খেলতে নেমে শুরু থেকে বেশ গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে বল নিয়ে বেশ কয়েকবার প্রতিপক্ষের গোলবারের দিকে ধাবিত হন সুকি-রাকিবরা। কিন্তু প্রতিবারেই ডি-বক্সের সামনে গিয়েই খেই হারিয়ে গেলেন বাংলাদেশের ফুটবলাররা। প্রথমার্ধে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি। অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতির ফুটবল খেলে সিঙ্গাপুর। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। প্রথমার্ধে বাংলাদেশের গোলবারে মোট পাঁচটি শট নেয় সিঙ্গাপুর। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি শট। তাতে গোল এসেছে একটি।

ম্যাচের ৩৬তম মিনিটে মাঠের বামদিক থেকে আক্রমণে আসেন সিঙ্গাপুরের আব্দুল্লাহ নুর। তার ক্রসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে শট মারেন স্টেয়ার্ট। বল জালে জড়িয়ে গেলেও দাঁড়িয়ে দেখতেই থাকেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ফলে লিড ধরে রেখেই বিরতিয়ে যায় সিঙ্গাপুর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185362