বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী স্ত্রীকে আটক রেখে চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী স্ত্রীকে আটক রেখে চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় স্বামী-স্ত্রীকে আটক রেখে চাঁদার দাবিতে মারপিটের ঘটনা ঘটছে। এঘটনায় নির্যাতনের শিকার সুলতান মাহমুদ লিফাত (১৯) নিজেই বাদী হয়ে গতকাল শনিবার থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত রাকিবুল ইসলাম (২২), সানজিদ (২৪) ও নাঈম প্রামানিক (২৩) কে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার দকচাই গ্রামের রাসেল মিয়ার ছেলে সুলতান মাহমুদ লিফাত (১৯) পার্শ্ববর্তী কাহালু উপজেলার কাজীপাড়া বৌবাজার এলাকায় আএনটি সিরামিক্স ফ্যাক্টরীতে চাকরি করে। কাজীপাড়া বৌবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস করেন। ঘটনার দিন গতকাল শনিবার বিকেলে স্ত্রী আফিয়া জান্নাত লাবন্যসহ (১৮) দুপচাঁচিয়া সিও অফিস এলাকায় বেড়াতে আসে।

বেড়াতে আসার আগে তার পূর্ব পরিচিত মাইশা মোবাইল ফোনে তার দুপচাঁচিয়া জয়পুরপাড়া বাসায় বেড়াতে যেতে বলে। সন্ধা ৬টায় মাইশার স্বামী জয়পুর পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম সিও অফিস এসে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এসময় ঐ বাড়িতে জয়পুরপাড়ার আব্দুস সোবহান এর ছেলে সানজিদ (২৪) ও মুকুলের ছেলে নাঈম প্রামানিক (২৩) অবস্থান করছিল।

তারা স্বামী স্ত্রীর বাড়িতে প্রবেশ করা মাত্রই তাদেরকে আটক করে এবং তাদের পরিহিত সার্ট প্যান্ট সহ শরীরে তল্লাশী করতে থাকে এবং বলে তাদের কাছে নেশাজাতীয় মাদক দ্রব্য রয়েছে। একপর্যায় ভয়ভীতি প্রদর্শন করে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে এলোপাথারি মারপিট করতে থাকে। এক পর্যায়ে সুলতান মাহমুদ লিফাত (১৯) কৌশলে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে সিও অফিস এলাকায় এসে ৯৯৯ ফোন করে বিষয়টি জানায়।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে আটককৃত গৃৃহবধুকে উদ্ধারসহ রাকিবুল ইসলাম (২২), সানজিদ (২৪) ও নাঈম প্রামানিক (২৩) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, নির্যাতনের শিকার সুলতান মাহমুদ লিফাতের (১৯) অভিযোগে গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামি ৩জন কে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185313