বগুড়ায় আলোচিত মোকছেদুল হত্যা মামলার আসামিসহ ২ জন গ্রেফতার

বগুড়ায় আলোচিত মোকছেদুল হত্যা মামলার আসামিসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আলোচিত মোকছেদুল হত্যা মামলার আসামিসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২ বগুড়া পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে মহানগরের নারুলী খন্দকারপাড়ায় অভিযান চালিয়ে মোকছেদুর হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মো. নাহিদ ওরফে নাঈম (২৫)কে গ্রেফতার করা হয়। সে নারুলী খন্দকারপাড়ার নেকমল হুদার ছেলে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পোনে ১০ টার দিকে মহানগরের মাটিডালি উত্তরপাড়ায় জারা কার হাউজের পাশে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টির পর মোকছেদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন পর তিনি মারা যান। তিনি মাটিডালি বিমান মোড়ের সিএনজি স্ট্যান্ড কমিটির সভাপতি ছিলেন।

অপরদিকে, পৃথক অভিযান চালিয়ে দস্যূতা চেষ্টা মামলার আসামি মো. আসিফ চৌধুরী (২৬)কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিনগত রাত পোনে ২ টার দিকে গাবতলী উপজেলার উজগ্রাম চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত আসিফ উজগ্রাম চৌধুরীপাড়ারমৃত আরিফুর রহমানের ছেলে। সে পলাতক ছিল। তার বিরুদ্ধে ডিবি পরিচয় দিয়ে একব্যক্তির কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টার মামলা রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185310