চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে দুই গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন কনা আক্তার। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।

ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ১৯ ও ২৪ মিনিটে পরপর দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের ৪৫ মিনিটে ওয়াং ইউ-চিউ সমতা ফেরানোর পর শেষ কোয়ার্টারে নিজের দ্বিতীয় গোল করে চাইনিজ তাইপেকে জয় এনে দেন হুয়াং।

গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। এর আগে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ ও দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছিল তারা। কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পেয়েছিল একমাত্র পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে চীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185232