বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য নির্মাণ হবে আধুনিক বহুতল আবাসিক ভবন
বিনয় কুমার দাষ (বিশু) : দেশের ৬৪ জেলা ও আট মহানগরের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য নির্মাণ হবে আধুনিক বহুতল আবাসিক ভবন। এই ভবন হবে ১০ থেকে ১৫ তলা বিশিষ্ট। আইনবিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পরিকল্পনা ইউনিট থেকে যুগ্ম সচিব (পরিকল্পনা) মোহাম্মদ মেহেদী হাসান গত ২ সেপ্টেম্বর এক চিঠিতে জমির পরিমাণ ও নকশা প্রেরণের জন্য দেশের সকল জেলা জজ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীগণের প্রতি নির্বাচিত স্থানের ডিজিটাল সার্ভে করার অনুরোধ জানিয়েছেন হয়েছে।
বর্তমানে প্রতিটি জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনালে বিভিন্ন স্তরের ৩০ থেকে ৫০ জন বিচারক কর্মরত থাকেন। কিছু জেলা ব্যতিত বেশিরভাগ জেলাতেই বিচারকদের কোন সমন্বিত বা পর্যাপ্ত সরকারি আবাসন ব্যবস্থা নেই। ফলে অধিকাংশ বিচারক ও তাদের পরিবারের সার্বিক নিরাপত্তা বিঘিœত করছে। অনেক স্থানে জেলা জজশিপের আওতায় আবাসন নির্মাণের জায়গা রয়েছে।
ভূমির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি জেলা/মহানগরের স্থানভেদে ১০ হতে ১৫ তলাবিশিষ্ট আধুনিক আবাসিক কমপ্লেক্স হলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মানসম্মত আবাসন নিশ্চত করা সম্ভব হবে। যা বর্তমান সংকট নিরসনের পাশাপাশি ভবিষ্যতের বর্ধিত চাহিদাও পূরণ করতে পারবে। এই ধরনের একক ভবনে সিসিটিভি, নির্দিষ্ট প্রবেশপথ ও সর্বক্ষণিক সশস্ত্র পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা সহজ হবে।
ভবন নির্মাণের লক্ষ্যে জেলা ও দায়রা জজগণকে তার আওতাধীন আদালত প্রাঙ্গণে বা পুরাতন কোর্ট/ মুন্সেফ কোর্ট প্রাঙ্গণে যে পরিমাণ জায়গা রয়েছে তার বর্ণনা ও স্থানিক নকশা প্রেরণ এবং জায়গা না থাকলে জেলা জজ আদালত ভবনের এক কিলোমিটোর মধ্যে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করার মতো জায়গার ধারণা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
সেই সাথে সকল জেলা ও দায়রা জজ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলদের প্রতি নির্বাচিত স্থানের ডিজিটাল সার্ভে করার অনুরোধসহ অনুলিপি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রধান স্থপতি, আইন, বিচার ও সংসদ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবসহ আইন বিচর বিভাগের প্রোগ্রামার প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185196