বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৬ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
 
এর আগে, শনিবার বিকেলে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে এ অগুন লাগার ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৩৬ মিনিটে ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 
ফায়ার সার্ভিস জানিয়েছে, অফিসের এসি ও কম্পিউটারের সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
 
এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি। বনানী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185171