তিস্তা নদী থেকে অবৈধ পাথর পরিবহণকালে ট্রাক জব্দ, গ্রেফতার ২
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর পরিবহণের সময় পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬৭ জনকে আসামি করে মামলা করেছে ডিমলা থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর একটি ট্রাকে করে অন্যত্র নেওয়া হচ্ছে। পরে ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পাথরবোঝাই ট্রাকটি আটক করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক আহসানুল ইসলাম(৩৮) ও হেলপার মো. রাশেদকে(২৫) গ্রেফতার করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185151