বিস্ময়কর চিনের প্রাচীর: পৃথিবীর দীর্ঘতম দেয়াল

বিস্ময়কর চিনের প্রাচীর: পৃথিবীর দীর্ঘতম দেয়াল

সবুজ ডেস্ক: নতুন কিছু জানতে কার না ভালো লাগে! আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে লম্বা এবং অবাক করা একটি স্থাপনার কথা— চিনের প্রাচীর!   
নাম শুনেই বুঝতে পারছো, এটি চিনে অবস্থিত। এটি এতই লম্বা যে মহাকাশ থেকেও নাকি একে স্পষ্ট দেখা যায়! তোমারা কী জান কেন এটা তৈরি করা হয়েছিল? তাহলে শোন, আজ থেকে শত শত বছর আগে চিন দেশের রাজারা নিজেদের রাজ্য এবং প্রজাদের শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এই বিশাল প্রাচীর তৈরি করেছিলেন। এটি দেখতে ঠিক একটি সুদীর্ঘ সাপের মতো পাহাড়ের ওপর দিয়ে এঁকেবেঁকে চলে গেছে।

তখনকার দিনে বড় বড় পাথর, ইট, কাঠ এবং মাটি দিয়ে অত্যন্ত কষ্ট করে এই দেয়াল তৈরি করা হয়েছিল। কোনো আধুনিক যন্ত্র বা গাড়ি ছাড়াই মানুষ মাথায় করে ইট-পাথর বয়ে নিয়ে পাহাড়ে এই দেয়াল তুলেছে। সবচেয়ে  মজার তথ্য কী জান, এই প্রাচীরের ওপর দিয়ে একসঙ্গে অনেকগুলো ঘোড়া বা বেশ কয়েকজন মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারে। এটি শুধু একটি দেয়াল নয়, বরং চিনের প্রাচীন মানুষের সাহস, বুদ্ধি এবং পরিশ্রমের এক মস্ত বড় নিদর্শন। আজকের দিনে এটি দেখতে সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক চীনে যান। ছোট-বড় সবার জন্যই এই প্রাচীরের ইতিহাস এক রোমাঞ্চকর অভিজ্ঞতা!

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185025