ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জন গ্রেপ্তার এবং ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

আজশুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৭৫, তেজগাঁও বিভাগ ৯৬, মিরপুর বিভাগ ৯২, গুলশান বিভাগ ৪৬, উত্তরা বিভাগ ৯৩, গোয়েন্দা বিভাগ ১৬ ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185002