ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মর্মান্তিক মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভিমরুলের কামড়ে নানি (৬২) ও নাতনির (৫) মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম ও তার নাতনি আদিবা (৫)। আদিবার মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করায় সে তার নানার বাড়িতে বসবাস করতেন।
নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই গ্রামের আব্দুল মোতালেবের বাড়ির পাশে পুকুরে ভিমরুল বাসা বেধেছে।