‘বোকা আমি নাকি এই মন’, তমা মির্জার পোস্ট ঘিরে কৌতূহল

‘বোকা আমি নাকি এই মন’, তমা মির্জার পোস্ট ঘিরে কৌতূহল

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা একের পর এক হিট সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে সফল কাজ দিয়ে ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই একটি বেসরকারি ব্যাংকে যোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। করপোরেট জীবনে পা রেখে নতুন করে আলোচনায় আসার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও আবেগঘন ক্যাপশন দিয়ে ভক্তদের দৃষ্টি কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন তমা। ছবিতে কালো রঙের ওপর বর্ণিল ফুলের ছাপের পোশাকে স্নিগ্ধ ও সতেজ রূপে দেখা গেছে তাকে।

কপালে ছোট কালো টিপ, কানে মানানসই দুল আর ঠোঁটে মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তমা। খোলা চুলে বারান্দায় রাখা চেয়ারে বসে সামনে কফির কাপ নিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে।

ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে তমা মির্জা লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

অভিনেত্রীর পোস্ট প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তমার এই আবেগঘন কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।এক ভক্ত মন্তব্য করেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেক অনুরাগী লেখেন, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184938