ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১০ বসতঘর
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে গেছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।