রামেক হাসপাতালে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হাসপাতালের বহিঃর্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে এসআরবি-৫ এর একটি দল।
অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ ও প্রতারণা করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত চক্রটির সদস্যরা। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো। অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
এসআরবি-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184871