দৈনিক করতোয়া কার্যালয় পরিদর্শনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম এবং প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৈনিক করতোয়া কার্যালয় পরিদর্শনে আসেন।
এসময় তারা পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায় মফস্বল সাংবাদিকতা, সাংবাদিকদের সমস্যা এবং উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, বর্তমান সময়ের সাংবাদিকতা এক কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে।
এমন কঠিন সময়ে সাংবাদিকদের অধিকার আদায়ে তাদের আরও সোচ্চার হতে হবে। একমাত্র ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ-ই পারবে, তাদের অধিকার আদায় করে নিতে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, মফস্বল সম্পাদক জয়নাল আবেদিন, সহকারী সম্পাদক মতিউল ইসলাম সাদী, সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানা, রাহাত রিটু, নাসিমা সুলতানা ছুটু, স্টাফ রিপোর্টার হাফিজা বিনা, শাওন রহমান, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, জেনারেল ম্যানেজার সৈয়দ শরীফ আহমেদ লিখন, সহকারী ম্যানেজার আকতার খালিদ হাসান, অনলাইন ম্যানেজার সামিউর রহমান পশারী, মাল্টিমিডিয়া রিপোর্টার স্মৃতি সঞ্চয়িতা অর্থী, রাহেনুর ইসলাম, সাব এডিটর নাজনীন সুলতানা নীলা, ইসরাত জাহান ইলা, শাহিন আলম, ক্যামেরা পার্সন মুক্তার হোসেন প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184867