বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির সাজা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার হওয়া মোখলেছুর রহমান (৩০) নামের এক মাদকসেবিকে ১ হাজার টাকা জরিমানা ও ১দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার মির্জাপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার একটি দল ৩ টার দিকে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মোখলেছুরকে গ্রেফতার করে। সে ওই এলাকার বাসিন্দা।
পরে ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেফতারকৃত ব্যাক্তিকে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার টাকা অর্থদন্ড ও ১ (এক) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেয়া হবেনা, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184866