দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে গাঁজাসহ গ্রেফতার ১

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে গাঁজাসহ গ্রেফতার ১

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে থানা পুলিশ ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন শৌলমারী গ্রামের জনৈক মজিবর মিয়ার ছেলে।

জানা যায়, রেলওয়ে থানা পুলিশের এসআই শাখাওয়াত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নং প্লাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজের ওঠার সিড়ির সামনে থেকে আরিফ হোসেনকে (২৪) পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা।

এ বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে দিনাজপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184856