ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

পাকিস্তানের মাটিতে বসছে নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, পাকিস্তানের সাথে সিরিজে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ।

আগামী ২ অক্টোবর পাকিস্তান ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৬ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজে ৩ দল একে অপরের সাথে ৩ বার করে খেলবে। সেরা ২ দল যাবে ফাইনালে।

সিরিজের সব ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়, বাংলাদেশ সময় সকাল ১১টায়।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড :

অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম, সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184850