বগুড়ার আদমদীঘিতে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আকাশ মন্ডল (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ মন্ডল আদমদীঘির মুরইল বজারের মোসলেম মন্ডলের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মুরইল বাজার এলাকায় অভিযান চালিয় মাদক বেচাকেনা করার সময় মাদক কারবারি আকাম মন্ডলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দাল লুকানো অবস্থায় ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া নিশ্চিত করে জানায়, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184846