রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪৫ টি মামলা করা হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ৯০ জন, গুলশান বিভাগ ৩৩ জন, উত্তরা বিভাগ ৩৪ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১টি দেশীয় ওয়ান শুটারগান, ১টি শিশার কার্তুজ, ২টি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশি মদ, ১টি পিকআপ, ১১ টি মোবাইল ফোন, ১টি স্টিলের রড, ৫টি কাঠের স্ট্যাম্প, ২টি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার, নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184752