বগুড়া সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ও স্বাস্থ্য কর্মকর্তা পদে সেনা কর্মকর্তা প্রেষণে নিয়োগ

বগুড়া সিটি কর্পোরেশনে প্রধান বর্জ্য ও স্বাস্থ্য কর্মকর্তা পদে সেনা কর্মকর্তা প্রেষণে নিয়োগ

স্টাফ রিপোর্টার: বগুড়া সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ দুটি প্রশাসনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুজন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।  

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের লেঃ কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামানকে বগুড়া সিটি কর্পোরেশনের ‘প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা’ এবং এএমসি কোরের লেঃ কর্নেল মোঃ মশিউর রহমানকে ‘প্রধান স্বাস্থ্য কর্মকর্তা’ হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দিয়ে তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।  

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসেক্রেটারি মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184732