বগুড়ায় বায়ু ও শব্দ দূষণের দায়ে জরিমানা

বগুড়ায় বায়ু ও শব্দ দূষণের দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসনের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরের ঠনঠনিয়া এলাকায় বায়ু ও শব্দ দূষণবিরোধী এক অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নির্মাণ, সংস্কার ও মেরামত কার্যক্রমের মাধ্যমে বায়ু ও শব্দ দূষণ করার অপরাধে দুই ব্যক্তিকে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এবং ‘বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’-এর সংশ্লিষ্ট বিধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড ধার্য ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান। বগুড়া জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184719