বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন ধুনট উপজেলার সাতবেগী গ্রামের আঞ্জু মনোয়ারা বেগম, শাজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের হোসনে আরা বেগম, নশিপুর ইউনিয়নের বাগবাড়ী নিজগ্রামের ওমর আলী, বালিয়াদিঘি ইউনিয়নের কলাকোপা গ্রামের ছাত্রদল নেতা শিহাব বাবু’র নবজাতক কন্যা শিশু, বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের জিয়াউর রহমান, নাটোর সদরের সাইফুল ইসলাম, শাহজাহানপুর উপজেলার নগরহাট গ্রামের আজল হক, নশিপুরের বাগবাড়ী গ্রামের জুলেখা বেগম, ধুনট উপজেলার খাটিয়াবাড়ি গ্রামের তাছিন খন্দকার, বগুড়া সদরের নিশিন্দারা এলাকার সেলিনা পারভিন, বালিয়াদিঘী ইউনিয়নের তরুনীহাট গ্রামের রিপন দাস, গাবতলী পশ্চিমপাড়া গ্রামের রেশমি আক্তার, বালিয়াদিঘী মালিয়ানডাঙ্গা গ্রামের রহিমা বেগম, দক্ষিণপাড়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মহসিনা আক্তার, উজগ্রামের এলাকার শাপলা বেগম, শেরপুর গোপালপুর গ্রামের শেফালী রানী, গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রামের দেলোয়ারা বেগম, কলাকোপা গ্রামের বাদশা মিয়া, রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রতন মিয়া, কাগইল ইউনিয়নের আহম্মেদপুর গ্রামের মেহের আলী, খোট্টাপাড়া ডোমরকুটি গ্রামের সাইফুল ইসলাম, দুপচাঁচিয়া কন্ডপাড়া গ্রামের বাদল মিয়া, কলাকোপা উত্তরপাড়া গ্রামের মুনসুর আলী, দুপচাঁচিয়া জয়ন্তীবাড়ি গ্রামের নাছিম উদ্দিন, দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামের সীমা আক্তার ও গোবিন্দগঞ্জ উপজেলার কাজলসহ বিভিন্ন এলাকার রুগী।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ রেজাউল আলম জুয়েল, ডাঃ আব্দুল্লাহ আল মুতী সুবর্ণ, বিএনপি নেতা খাইরুল ইসলাম, আসাদুজ্জামান অটল, যুবদল নেতা মিল্টন হোসাইন, মোহতাছিন বিল্লা মুন, উচ্চমান সহকারী শাহীনুর ইসলাম শাহীন, অফিস সহকারী মিজানুর রহমান আলম, অফিস সহকারী রুহুল ইউসুফ মঞ্জু প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184718