মধ্যরতে বগুড়ায় বিকট শব্দে আতংক

মধ্যরতে বগুড়ায় বিকট শব্দে আতংক

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের মালতিনগরে এমএস ক্লাব মাঠে মধ্যরাতে পটকার বিকট শব্দে এলাকা কেপে ওঠে। এতে এলাকায় আতংক দেখা দেয়। বিস্ফোরণের শব্দ মালতিনগরের আশে পাশে এলাকাতেও শোনা যায়। গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানিয়রা জানান, মধ্যরাতে এলাকাবাসী এই বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, বেশ কিছু পটকা একত্র করে ফুটানো হয়েছে। বিস্ফোরিত স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।

এলাকার বাসিন্দা অধুনালুপ্ত বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার বলেন তিনি ঢাকায় ছিলেন। পরে বাড়িতে এসে এলাকাবাসির মাধ্যমে জানতে পারেন ওই পটকা বিস্ফোরণের কথা। অনেকগুলো পটকা একত্র করে ফুটানো হয়েছে। এতে আতংক ছড়িয়ে পড়ে। তিন দুর্বৃত্ত পটকা ফুিটয়ে পালিয়েছে বলে জানা গেছে।

এতে আতংক সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শান্ত পরিস্থিতি অস্থাতিশীল করতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে তিনি মনে করেন। বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে মালতিনগর এমএস ক্লাব মাঠের মাঝখানে আনেক গুলো পটকা ও বারুদ একত্র করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বিকট শব্দ হয় এবং আতংক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, জনমনে আতংক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এঘটনায় যে দুর্বৃত্তই জড়িত থাকুক তাদেরকে শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184712