বিমান বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বিমান বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বাংলাদেশ বিমান বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘বিমানসেনা’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

কোর্সের নাম: বিমানসেনা এন্ট্রি নং-৫৫, শিক্ষা প্রশিক্ষণ এন্ট্রি নং-৩৮ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং-২৪
পদ ও যোগ্যতার বিবরণ

 আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • বেতন: ৯,০০০-২২,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়)
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত
  • কর্মস্থল: যে কোনো স্থান
  • বয়স: ১৫ মার্চ ২০২৭ তারিখ সকল ট্রেড ১৬ - ২১ বছর, শিক্ষা প্রশিক্ষণ ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে সর্বোচ্চ ২৮ বছর, এমটিওএফ ট্রেড সর্বোচ্চ ২৪ বছর, চিকিৎসা সহকারী সর্বোচ্চ ২৬ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ বিমান বাহিনী। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: রেজিস্ট্রেশন ফি বাবদ অনলাইনে ২০০ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।

সম্ভাব্য যোগদানের তারিখ: ১৫ মার্চ ২০২৭

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184698