সমালোচনার জবাব দিলেন রাশমিকা
বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বলিউডে অভিষেক করেই যেন বদলে গেলেন। বর্তমানে বলিউডই তার কাছে বেশি আপন। যখন এমন সমালোচনায় মুখর দক্ষিণী ইন্ডাস্ট্রি, সেই সময় তারকাকে বয়কটের ডাক দিলো দক্ষিণী সিনেমার দর্শকরা।
‘পুষ্পা’র শ্রীভল্লিকে বয়কটের ডাক দিয়ে রীতিমত সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করছে নেটিজেনরা। এই বিতর্কে এবার মুখ খুললেন নায়িকা রাশমিকা।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কিছুদিন আগেই দক্ষিণীর সঙ্গে বলিউড সিনেমার গানের তুলনা করেছিলেন রাশমিকা। অভিনেত্রী জানিয়েছিলেন, রোমান্টিক গানে দক্ষিণী ইন্ডাস্ট্রি টেক্কা দিতে পারবে না বলিউডকে। কেননা দক্ষিণের গান মানেই আইটেম সং। যেখানে থাকে শুধুই ‘মশলাদার চটক’। কোনো রোমাঞ্চ থাকে না।
দক্ষিণী নায়িকার এই মন্তব্যের পরই সমালোচনা শুরু হয় সোশ্যালে। সেসব সমোলোচনার ব্যাপারে অভিনেত্রী বললেন, আমি কখনো এতটা বোকা নই যে, কন্নড়, তামিল, তেলেগু ইন্ডাস্ট্রিতে আমার যেসব সুন্দর গান রয়েছে তা ভুলে যাব।
রাশমিকার ভাষ্যমতে, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বলেন, শব্দগুলোকে পরিবর্তন করা হয়েছে। কেউ পুরোটা শুনতে চায় না। চারটি ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি। সবকিছুর জন্য কৃতজ্ঞ। কিন্তু মানুষজন কেন ভাবছে আমি আমার শিকড়কে ভুলে গেছি। তাদের ভুল বোঝানো হচ্ছে, যা খুবই খারাপ ব্যাপার।
এছাড়া ভবিষ্যতে নিজের কমিউনিকেশন দক্ষতা আরও মজবুত করবেন বলেও জানান অভিনেত্রী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184683