দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জামালপুরে যুবদলের মিছিল
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে জামালপুরে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শফি মিয়ার বাজার মোড় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংহজানী রোড এলাকায় এসে শেষ হয়।
পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, শেখ আব্দুস সোবাহান, সৈয়দ শওকত জামান, ইকরামুর হাসান মানিকসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এখন সেখানে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184678