নতুন ঠিকানা নিয়েই ব্যস্ত ওমর সানী

নতুন ঠিকানা নিয়েই ব্যস্ত ওমর সানী

বিনোদন ডেস্কঃ  গত শুক্রবার রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরের সিঙ্গাইর রোডে চালু হয়েছে চিত্রনায়ক ওমর সানীর রেস্টুরেন্ট ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র তৃতীয় শাখা। উদ্বোধনী দিনে ওমর সানী নিজে উপস্থিত থেকে এই তৃতীয় শাখার উদ্বোধন করেন। এদিন তার এই তৃতীয় শাখা দেখার জন্য অনেক মানুষের সমাগম হয়েছিল, আবার প্রথম দিনে ব্যবসাও হয়েছে। কারণ এমন অনেকেই আছেন যারা ওমর সানীকে এক নজর দেখার জন্য এসেছিলেন, আবার তারা রেস্টুরেন্টের খাবার খেয়েও তৃপ্তি প্রকাশ করেছেন। ওমর সানী জানান, চাপওয়ালার শ্বশুরবাড়ি’র এই শাখাটির দায়িত্বে আছেন কিরণ খান।

কিরণ খান বলেন,‘আমি সানী ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এই শাখার দায়িত্ব দেওয়ার জন্য। আমি খাবারের গুণগত মানের দিকে শতভাগ মনোযোগী থাকার চেষ্টা করব।’

ওমর সানী বলেন,‘যেহেতু এই শাখাটি নতুন। তাই এই কয়েকদিন এখানেই একটু সময় দিতে চাচ্ছি। তাছাড়া বাকী দুটো শাখার চেয়ে এই শাখাটি বেশ বড় এবং খুব সুন্দর একটা জায়গায় অবস্থান। আমি আশাবাদী এই শাখাটিতেও কাস্টমার খাবার খেয়ে তৃপ্ত হবেন।’

ওমর সানী জানান, ঢাকার বাইরে এই ব্যবসা নিয়ে কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে আগামীতে যদি কেউ ঢাকার বাইরে আমার এই ব্যবসার পরিধি বাড়াতে চান তবে তা তিনি ভাববেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184664