এবার ‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস

এবার ‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক : সিএনএন, পলিটিকো ও এমএস নাউ নামে তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ নিষেধাজ্ঞার পর এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রেস পাসও বাতিল করে হোয়াইট হাউজ।

এর প্রতিবাদ হিসেবে দেশটির টিভি চ্যানেলগুলো ট্রাম্পের হোয়াইট হাউজের বক্তব্য বয়কট করছে। আর এমন দ্বন্দ্বের মধ্যেই প্রেসিডেন্টের দপ্তর ‘ট্রাম্প টিভি’ নামে একটি ইউটিউবভিত্তিক চ্যানেল চালু করেছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হাউসের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প টিভিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন ভিডিও ও উল্লেখযোগ্য মুহূর্ত ২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে। এসব কনটেন্ট নিয়মিত হালনাগাদ করা হবে।

চ্যানেলটি চালুর পর সেখানে গত ৩ জুলাই মাউন্ট রাশমোরে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যের পুরোনো ভিডিও দেখানো হচ্ছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184652