জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। তখন ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হয়। দূরপাল্লার ৫২ আসনের বাসে ভাড়া ছিল প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা।

নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসের নতুন ভাড়া পুনর্নির্ধারণ করা হবে। নতুন হার কার্যকর হলে যাত্রীদের আগের তুলনায় বাড়তি ভাড়া গুনতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184629