বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি 

বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি 

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া জেলা পরিচালনা পরিষদের এক সভা আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসদ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্যসচিব দিলরুবা নুরী, সদস্য সাইফুজ্জামান টুটুল, সিপিবি জেলা সহকারী সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, বাসদ জেলা কমিটির সদস্য এড. শ্যামল বর্মণ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ সব ধরনের জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, বর্তমান সরকার ৫ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বাড়ালো।

যা সরকারের গণবিরোধী নীতির প্রকাশ। নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাস, বিদ্যুত, পানির সংকট নিরসন ও দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার দাবিতে আগামী ২৪ সেপ্টেম্বর সাতমাথায় অনুষ্ঠিতব্য সমাবেশ ও মিছিল কর্মসুচি সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184595