নীলফামারীর ডিমলার অপহৃত মাদ্রাসাছাত্রী দেড়মাস পর ঢাকায় উদ্ধার গ্রেফতার ১

নীলফামারীর ডিমলার অপহৃত মাদ্রাসাছাত্রী দেড়মাস পর ঢাকায় উদ্ধার গ্রেফতার ১

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মাদ্রাসায় যাওয়ার পথে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দেড়মাস পর ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলার প্রধান আসামি মো. রাফিউল ইসলাম রিপনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধারের পাশাপাশি তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের ওই শিক্ষার্থী স্থানীয় ছোটখাতা কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। গত ৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে একই এলাকার দুলু মিয়ার ছেলে রাফিউল ইসলাম রিপনসহ কয়েকজন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ওই দিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘদিনেও কোনো সন্ধান না পেয়ে অবশেষে শিক্ষার্থীর বাবা মানিক হোসেন বাদি হয়ে গত ২৯ আগস্ট ডিমলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় রাফিউল ইসলাম রিপনসহ পাঁচজনকে আসামি করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184587